মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার শ্রদ্ধা নিবেদন

শহীদদের স্মৃতিস্তম্ভে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে বন্ধুসভার বন্ধুরা হেঁটে একটি র‍্যালি নিয়ে শহীদদের স্মৃতিস্তম্ভে উপস্থিত হন।

শ্রদ্ধা নিবেদন শেষে বন্ধুসভার পক্ষ থেকে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন বন্ধুরা।

বন্ধুসভার বন্ধুরা বলেন, ‘আমরা র‍্যালি করে শ্রদ্ধা জানাতে চেয়েছি। কারণ, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি সচেতন বার্তা। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসবোধ জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অজিফা খাতুন, বন্ধু রামিজ আহমেদ, শাকিলা খাতুন, সাবরিন আখতার, মানসুরা খাতুন, মুশফিক মাহাদিসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা