বই বিতরণ কার্যক্রমে যুক্ত হলো এমসি কলেজ বন্ধুসভা

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের বই বিতরণ কার্যক্রমের জন্য এমসি কলেজ বন্ধুসভার উপহার দেওয়া বই হাতে বন্ধুরাছবি: বন্ধুসভা

গ্রন্থানুরাগী ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রকাশক ও লেখকদের কাছ থেকে বই সংগ্রহ করে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ–প্রথম আলো ট্রাস্ট।

বিকাশ–প্রথম আলো ট্রাস্টের বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছে এমসি কলেজ বন্ধুসভা। এ উপলক্ষে ১০ মে এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা আনুষ্ঠানিকভাবে সাতটি কবিতা, ছয়টি উপন্যাস, সামাজিক ও দর্শনবিষয়ক আলোচনা দুটি, আত্মোন্নয়নমূলক পাঁচটিসহ মোট ২০টি বই সংগ্রহ করেছেন।

সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত বন্ধুসভার উপদেষ্টা তানভির মাহফুজ বলেন, বিকাশ-প্রথম আলো ট্রাস্টের বই বিতরণ কার্যক্রমে এমসি কলেজ বন্ধুসভার যুক্ত হওয়া বন্ধুদের মানবিক হতে উদ্যমী করবে।

সভাপতি সুমন মিয়া বলেন, ‘এমসি কলেজ বন্ধুসভা বরাবরই মানবিক কাজে সহযোগিতা করে আসছে। আগামী দিনগুলোতে এ রকম আরও কাজের সঙ্গে যুক্ত হওয়ার প্রত্যয় রয়েছে আমাদের।’

এ ছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা উত্তম দাস, সহসভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমা তালুকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক দেবব্রত সরকার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তাপস শীল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাসান মান্না, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা রশীদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শারমিন লিপি, কার্যনির্বাহী সদস্য সামিয়া আক্তার, চৌধুরী নাফিসা, বন্ধু জুয়েল আহমেদ, রনি আহমেদ, মনি দাসসহ অন্য বন্ধুরা।

সভাপতি, এমসি কলেজ বন্ধুসভা