সম্প্রীতির বার্তায় গোবিপ্রবি বন্ধুসভার ইফতার
নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ইফতার আয়োজন করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে গোপালগঞ্জ বন্ধুসভার বন্ধুরাও অংশ নেন।
সূর্যাস্তের আগে থেকেই মাঠজুড়ে তৈরি হয় এক অন্য রকম আবহ—কেউ দোয়া পাঠে মগ্ন, কেউবা ব্যস্ত ইফতারি গোছাতে। আজানের ধ্বনি ভেসে উঠতেই সবাই রোজা ভাঙেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মজনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহনাফ শাহরিয়ার, সহসভাপতি স্বাধীন প্রধান, সাধারণ সম্পাদক আল–আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহাসহ বন্ধুসভার অন্যান্য সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা