হাবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রে ‘আদর্শ হিন্দু হোটেল’
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ নিয়ে পাঠচক্রের আসর করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ৫ ফেব্রুয়ারি বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই উপন্যাসের মূলভাব বর্ণনা করেন আলোচকেরা। তাঁদের আলোচনায় উঠে আসে—শোষণ-নিপীড়িত জীবনের বাস্তবচিত্র এবং অনুপ্রেরণামূলক কাহিনি। তৎকালীন বাংলার গ্রামীণ ও শহরতলীর সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আতিথেয়তা শিল্পের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি চরম অভাব ও অবহেলার মধ্যেও কীভাবে একজন মানুষ নিজের সম্মান ও অবস্থান তৈরি করতে পারে, তার বাস্তব চিত্রায়ণ।
সবশেষে উপন্যাসের প্রতিটি চরিত্র বিশ্লেষণের মাধ্যমে আলোচনার ইতি টানা হয়।