সবার সঙ্গে সমন্বয় রেখে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয়

রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

আসন্ন প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ২৪ সেপ্টেম্বর প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি সোহেলী শিমুর সভাপতিত্বে বৈঠকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, ভলান্টিয়ারদের দায়িত্ব ও কাজের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। টুর্নামেন্টের দিন সবাই যেন নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং খেলোয়াড়, অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলোকচিত্র সাংবাদিক মঈনুল ইসলাম সদস্যদের বিভিন্ন দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, ‘সবাইকে নিজের দায়িত্ব গুরুত্বসহকারে পালন করতে হবে। সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কারণ, এ আয়োজনে আমরাই রংপুরকে প্রতিনিধিত্ব করব।’

বৈঠক শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা।

সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যেকের দায়িত্ব গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের মধ্যে সমন্বয় রেখে আন্তরিকভাবে কাজ করলে আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।’

বৈঠকে এর আগে অনুষ্ঠিত প্রথম আলো ও শিখোর জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানেরও মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে সদস্যরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না এবং ভবিষ্যতে কাজের সমন্বয় কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া টুর্নামেন্টের পর রংপুরের চরাঞ্চলের আলোর পাঠশালাকে ঘিরে একটি ভালো উদ্যোগ নেওয়ার বিষয়ে সদস্যদের কাছ থেকে প্রাথমিক ধারণা নেওয়া হয়। এ বিষয়ে একটি ভালো কাজ করার সিদ্ধান্ত নেন সবাই।

বন্ধু, রংপুর বন্ধুসভা