শাবিপ্রবি বন্ধুসভার মৌসুমি ফল উৎসব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাবিপ্রবি বন্ধুসভার মৌসুমি ফল উৎসবছবি: বন্ধুসভা

মৌসুমি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উৎসাহ প্রদান এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ফল উৎসব করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ২৬ জুন বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশ নেন বন্ধুসভার সদস্য ও নবীন বন্ধুরা। ফল খাওয়া শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা নিয়ে সাংগঠনিক আলোচনা করেন বন্ধুরা।

উৎসবে অংশ নেওয়া বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

ছিল ফল খাওয়ার প্রতিযোগিতা। কে কত বেশি খেতে পারে! আম, জাম, কাঁঠাল, কলা, পেয়ারা, জামরুল, লটকনসহ দেশীয় বিভিন্ন ফল পরিবেশন করা হয়। অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশ নেন এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে উৎসবটি উপভোগ করেন।

বন্ধুরা জানান, এমন ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন অনুষ্ঠান পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।