ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার ইফতার
রমজান আমাদের শিক্ষা দেয় আত্মসংযম ও আমিত্ববোধ বিসর্জনের। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষের তরে নিজেকে বিলিয়ে দেওয়ার মহিমা। এই বার্তায় ইফতার ও দোয়া মাহফিল করেছে ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা। ১৩ মার্চ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা। তাঁরা বন্ধুসভার কল্যাণ কামনা করে এই মহৎ আয়োজনকে সাধুবাদ জানান। দোয়া পরিচালনা করেন সিরাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনাম হক, আইনজীবী নাসির মিয়া, আইনজীবী ও বন্ধুসভার উপদেষ্টা নোমান মৃধা, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের পরিচালক সিরাজুল ইসলাম, বন্ধুসভার সাবেক সভাপতি অভিজিৎ রায়, মাইনুদ্দিন রুবেল ও ইকবাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আরেফিন শোভন, সভাপতি শাহজাহান মিয়া, সহসভাপতি অনন্যা সাহা, সাধারণ সম্পাদক ফাহমিদা আক্তার, সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল মামুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক প্রাচী আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিঝুম আক্তার, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আঁখি আক্তার, বন্ধু সেঁজুতি, তুলি গোস্বামী, আলিয়া মাহবুব এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা