মাকে নিয়ে আবেগঘন এক সন্ধ্যা

বন্ধুরা তাঁদের মাকে বলা হয়নি, এমন অনেক অনুভূতির কথা তুলে ধরেনছবি: বন্ধুসভা

বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে সৈয়দপুর বন্ধুসভা। ১০ মে সন্ধ্যায় উপজেলার রহমত উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। সভায় মায়ের প্রতি ভালোবাসা, ত্যাগ ও অবদান নিয়ে স্মৃতিচারণা করেন বন্ধুসভার সদস্যরা।

এ সময় বন্ধুরা তাঁদের মাকে বলা হয়নি, এমন অনেক অনুভূতির কথা তুলে ধরেন। শৈশবের স্মৃতি, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের গল্প বলতে গিয়ে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত অনেকের চোখে পানি নেমে আসে এবং কান্নাজড়িত কণ্ঠে সবাই নিজেদের মায়ের স্মৃতি ও ভালোবাসার কথা প্রকাশ করেন।

সহসভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব। প্রধান অতিথি ছিলেন একজন মমতাময়ী মা, মমতা রায়।

শুরুতেই মাকে নিয়ে গান পরিবেশন করেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিতৌশী রায়। মায়ের পছন্দের গান পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিন আরিফ। মাকে নিয়ে কবিতা আবৃত্তি করেন সদস্য রেয়াংশ রায়।

মা দিবসে সৈয়দপুর বন্ধুসভার আয়োজন
ছবি: বন্ধুসভা

দিকনির্দেশনামূলক বক্তব্য ও মায়ের ত্যাগ-অবদান নিয়ে আলোচনা করেন প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এবং বন্ধুসভার উপদেষ্টা এম আর আলম এবং উপদেষ্টা হোসনে আরা লিপি।

এ ছাড়া নিজেদের মায়েদের নিয়ে গল্প ও স্মৃতিচারণা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাধনা রায়, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার, অর্থ সম্পাদক রেজা আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইশা মালিহা, সাংস্কৃতিক সম্পাদক দীপ্তি সিংহ রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক শ্রাবণী রায়, কার্যনির্বাহী সদস্য সাধন চন্দ্র দাস, বন্ধু মাহামুদা মৌ, নুসরাত জাহান, স্রোতস্বিনী রায়, মুগ্ধসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, সৈয়দপুর বন্ধুসভা