‘মাদকাসক্তি একটি কঠিন ব্যাধি। এ জন্য মাদককে “না” বলতে হবে। প্রিয়জন মাদকাসক্ত হলে কখনোই গোপন না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ জীবনে ফেরাতে হবে। সবাই সচেতন হলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।’
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফেনীতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মিলন। ফেনী বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে শহরের জিরো পয়েন্ট ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এটির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক রবিউল হক রবি বলেন, ‘প্রতিটি সমাজের পাড়া–মহল্লায় প্রথমে মাদক, এরপর কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এ জন্য জীবনকে ভালোবেসে মাদক থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, যে নেশা করতে বলে, সে কখনো কারও বন্ধু হয় না।’
প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, ‘মাদক গ্রহণে দৈহিক ও মানসিক ক্ষতি হয়। মাদকের সবটাই অপকার, কোনো উপকারী দিক নেই। সন্তান কার সঙ্গে মিশছে, খোঁজ রাখতে হবে। স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না। এ জন্য মাদককে “না” বলুন, সুন্দর জীবন গড়ুন।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, ফেনী বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, ফেনী কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ডা. মুসা হাসনাত, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান, বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী লেখক ফোরামের সভাপতি নুরুল আমিন হৃদয়, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান মজুমদার, বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য মনিকা রায় প্রমুখ। সঞ্চালনা করেন ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আক্তার, আবু ইউসুফ মিন্টু, ব্যবসায়ী জাফর আহমেদ ভূঁইয়া, সংগঠক আবদুস সালাম ফরায়েজী, ফেনী বন্ধুসভার সহসভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, তন্ময় নাথ টিটু, প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, বইমেলা সম্পাদক আবদুল্লাহ আল আবিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরী, সদস্য আরিয়ান মজুমদার, মারুফ হাসান মজুমদার, আবু সাঈদ, ইব্রাহিম রাফি, মনসুর আহমেদ, সাজ্জাদ বিন আলম, মাহের আমিনুল হকসহ ফেনী বন্ধুসভার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকেরা।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা