বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চীনা নববর্ষ–২০২৬ উদ্যাপন করেছে চীন বন্ধুসভা। এ উপলক্ষে সম্প্রতি জিয়াংসু প্রদেশের ঊষী বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক মিলন, কেক কাটা এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার প্রদর্শন। উপস্থিত ছিলেন সভাপতি সাবরিনা লিজা। তিনি প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সাংস্কৃতিক বিনিময়ে বন্ধুসভার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ জোর দেন।
ছিল বাংলাদেশি সুস্বাদু কাচ্চি খাওয়া এবং চা চক্রের মতো ছোট ছোট সাংস্কৃতিক মুহূর্ত। প্রবাসে দেশের স্বাদ ও সংস্কৃতিকে ধারণ করার এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।
আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন বন্ধু মনোয়ার হোসাইন, খাবারের ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বন্ধু ফারজানা আক্তারসহ অন্য বন্ধুরা। তাঁরা বলেন, প্রবাসে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শুধু শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও মিলনের অনুভূতি বাড়ায় না; বরং বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।
সভাপতি, চীন বন্ধুসভা