শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল পাবনা বন্ধুসভা

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পাবনা বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলিছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পাবনা বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি সকালে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি রাশিদুল ইসলাম বলেন, ‘বায়ান্নর চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। সেই চেতনাকে হৃদয়ে ধারণ করে বন্ধুসভার বন্ধুরা দেশ গড়ার কাজে সব সময় সচেষ্ট থাকবে।’

জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পাবনা বন্ধুসভার শ্রদ্ধাঞ্জলি।

সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন বলেন, ‘ভাষার অধিকার রক্ষায় যাঁরা অকাতরে জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই নতুন প্রজন্মের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা অব্যাহত থাকুক।’

সভাপতি, পাবনা বন্ধুসভা