হাসি, গল্প আর আন্তরিকতার মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর বন্ধুসভার ইফতার। ১৪ মার্চ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়।
আয়োজনটি হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। সবাই একসঙ্গে বসে ইফতার করার আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানার সৌজন্যে ইফতারে বন্ধুসভার নতুন–পুরোনো বন্ধু, অ্যালামনাই, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ও বন্ধুরা রমজানের তাৎপর্য, সহমর্মিতা ও সমাজসেবামূলক কার্যক্রম নিয়ে কথা বলেন। প্রথম আলোর প্রতিনিধি মাসুদ রানা বলেন, ‘রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। বন্ধুসভার এই আয়োজন শুধু একটি ইফতার অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও শক্তিশালী করার একটি সুন্দর উদ্যোগ। তরুণদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সত্যিই প্রশংসনীয়।’
বন্ধুসভার উপদেষ্টা অসীম বিভাকর বলেন, ‘বন্ধুসভা তরুণদের একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। এখানে বন্ধুরা শুধু নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে না, বরং সমাজের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণাও পায়। গাজীপুর বন্ধুসভার এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।’
গাজীপুর বন্ধুসভা সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘বন্ধুসভা সব সময় সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। রমজানের এই পবিত্র সময়ে সবাই একসঙ্গে বসে ইফতার করতে পারা আমাদের জন্য আনন্দের।’
সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘এ আয়োজন সফল করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। বন্ধুসভা ভবিষ্যতেও মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।’
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্ধু ইমন। দোয়ায় দেশ, জাতি এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, মাই টিভির প্রতিনিধি এ কে এম শিশির, গাজীপুর বন্ধুসভার উপদেষ্টা এশরাকুল আতিক মজিদ, রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা রেজাউল করিম, উপদেষ্টা আবু বকর সিদ্দিক রাব্বি চৌধুরী, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য নাঈমা সুলতানা, গাজীপুর বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল ও আবিদা সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মণ্ডল, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, প্রচার সম্পাদক টুটুল সিকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরা মিয়া, কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন, ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু অন্তি মজুমদার, ফাতেমা আক্তার, আফরিন জাহান, তরিকুল ইসলাম, মাহমুদুল সুমন, মাহাবুব ইবনে ফাহিম, মারুফ আল গালিব, বৃষ্টি আক্তার, সুমাইয়া আক্তার, রাহুল আহমেদ, ইজমা ইসলাম, কাকন মাহমুদাসহ অন্য বন্ধুরা।
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা