বছরজুড়ে ভালো কাজের প্রত্যয় হাবিপ্রবি বন্ধুসভার বন্ধুদের
বার্ষিক কর্মপরিকল্পনা তৈরি এবং আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বছরের প্রথম সাংগঠনিক সভা করেছে হাবিপ্রবি বন্ধুসভা। ২৯ জানুয়ারি বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন সমাজিক কার্যক্রম, পাঠচক্র, বইমেলা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণের পাশাপাশি আত্মোন্নয়নমূলক কার্যক্রম, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল ওয়ার্কশপ আয়োজন করাসহ বিভিন্ন কর্মসূচি বার্ষিক কার্যক্রমের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি, খেলাধুলার প্রতিযোগিতা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগকালীন ত্রাণসহায়তা এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কার্যক্রমও তালিকাভুক্ত করা হয়।
বার্ষিক কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ এবং সম্পাদকদের দায়িত্ব নিয়ে কথা বলেন সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজিয়া বর্ষা।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি, সাবেক সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক। তাঁরা সব সদস্যকে তাঁদের দায়িত্ব সম্পর্কে অবগত করেন এবং পূর্ববর্তী অভিজ্ঞতা ভাগাভাগি করার মাধ্যমে অনুপ্রেরণা জোগান।
প্রচার সম্পাদক, হাবিপ্রবি বন্ধুসভা