ফাল্গুনের ঝরা পাতায় মুক্তিযুদ্ধের চেতনা ও বন্ধুত্বের গল্প

সভা শেষে জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিকের সঙ্গে সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

স্বাধীনতার মাস মার্চ। চারদিকে কৃষ্ণচূড়ার লাল আভা আর ফাল্গুনের বিদায়ী হাওয়ায় ঝরা পাতার নূপুরধ্বনি, এমনই পরিবেশে এক প্রাণবন্ত আড্ডা ও বিশেষ সভায় মিলিত হন সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা। ২ মার্চ সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত আকাশের নিচে শুকনা পাতার চাদরে গোল হয়ে বসেন বন্ধুরা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক। শুভেচ্ছা বিনিময়ের পর ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও মানবিকতার প্রসারে বন্ধুদের ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

সৈয়দপুর বন্ধুসভাকে আরও গতিশীল করতে এবং সমাজসেবামূলক কাজে নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন জাফর সাদিক
ছবি: বন্ধুসভা

পাশাপাশি সৈয়দপুর বন্ধুসভাকে আরও গতিশীল করতে এবং সমাজসেবামূলক কাজে নতুন নতুন উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন জাফর সাদিক।

সৈয়দপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদ ইবনে আলম স্বাধীনতার এই মাসে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের চেতনাকে কীভাবে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।

বন্ধু, সৈয়দপুর বন্ধুসভা