সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সিরাজগঞ্জ বন্ধুসভার নানা পরিকল্পনা

সভা শেষে সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

সাংগঠনিক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিশেষ সভা করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ১৩ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার মুজিব সড়কের জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ছোট-বড় বিভিন্ন কর্মসূচি বাড়ানো এবং সেগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কার্যক্রম কীভাবে আরও পরিকল্পিত ও গুছিয়ে পরিচালনা করা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা।

জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা আরিফুল গণি ঢাকায় অনুষ্ঠিত জিপিএ-৫–সংক্রান্ত সভা ও আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়, কর্মপরিকল্পনা ও নির্দেশনা উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানের ছোটখাটো বিষয় থেকে শুরু করে নতুন কিছু পরিকল্পনা ও করণীয় নিয়েও তিনি বিস্তারিত জানান। এসব বিষয় কীভাবে সিরাজগঞ্জে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে উপস্থিত সদস্যরা আলোচনা ও মতামত দেন।

সভায় উপদেষ্টা আরিফুল গণি, সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাসান, সহসভাপতি আবু সালেহ মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু ও সাথী খাতুন, প্রচার সম্পাদক আল মুনছুর রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক আলহাম উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক আহমেদ, ম্যাগাজিন সম্পাদক বিপ্লব হাসান, কার্যনির্বাহী সদস্য শান্তা, লাইলাতুল ও হাসি উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা