বন্ধুসভার প্রতিটি আয়োজন যেন তরুণদের অনুপ্রাণিত করে

গাজীপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে গাজীপুর বন্ধুসভা। ১৫ মে বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন। সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে নতুন বন্ধু যুক্ত করা, বন্ধুসভার কার্যক্রম নিয়মিত করা এবং সবার মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা প্রয়োজন।

বৈঠকে সংগঠনের বার্ষিক পরিকল্পনা, নতুন সদস্য সংগ্রহ, সামাজিক ও মানবিক কার্যক্রম বৃদ্ধি, সাংস্কৃতিক আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, পাঠচক্র, মেডিক্যাল ক্যাম্প, ফল উৎসব, একটি ভালো কাজ, অগ্নিনিরাপত্তার কর্মশালা, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে গাজীপুর বন্ধুসভার বন্ধুরা

সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘নতুন বন্ধুদের যুক্ত করতে হলে আমাদের কার্যক্রমকে আরও আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী করতে হবে। বন্ধুসভার প্রতিটি আয়োজন যেন তরুণদের অনুপ্রাণিত করে, সেদিকে গুরুত্ব দিতে হবে।’

সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা তরুণদের স্বপ্ন, ভালোবাসা ও মানবিকতার একটি পরিবার। আমরা চাই, নতুন প্রজন্মকে আরও বেশি সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে।’

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক বলেন, ‘ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই একসঙ্গে কাজ করলে গাজীপুর বন্ধুসভা আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করতে পারবে।’

প্রচার সম্পাদক টুটুল সিকদার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের কাজ করতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়েই বন্ধুসভার মূল উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব।’

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘বর্তমান তরুণ সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে বন্ধুসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই নিয়মিত কর্মশালা, পাঠচক্র ও সৃজনশীল আয়োজন বাড়ানো প্রয়োজন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আশিকুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মন্ডল, দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইসমাইল, কার্যনির্বাহী সদস্য তাসনীম মুকুল, বন্ধু সাইফুল ইসলাম, ইমরান হোসাইন, আলভি আহামেদসহ অনেকে।

সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা