এতিম শিশুদের নিয়ে নাটোর বন্ধুসভার ইফতার

নাটোরের কানাইখালি হাফিজিয়া কওমি মাদ্রাসা মসজিদে এতিম শিশুদের নিয়ে বন্ধুসভার ইফতার
ছবি: বন্ধুসভা

এতিমখানার শিশুদের নিয়ে ইফতার আয়োজন করেছেন নাটোর বন্ধুসভার বন্ধুরা। ৪ মার্চ কানাইখালি হাফিজিয়া কওমি মাদ্রাসা মসজিদে এটি অনুষ্ঠিত হয়।

এতে ৬০ জন এতিম শিশুশিক্ষার্থী অংশ নেয়। ইফতারে পরিবেশন করা সব খাবার বন্ধুরা নিজেদের বাড়ি থেকে তৈরি করে আনেন।

নাটোরের কানাইখালি হাফিজিয়া কওমি মাদ্রাসা মসজিদে এতিম শিশুদের নিয়ে বন্ধুসভার ইফতার।

বন্ধুরা জানান, এ ধরনের ভালো কাজ মনে প্রশান্তি এনে দেয়। সবচেয়ে বড় প্রাপ্তি কোরআনের এই ছোট ছোট পাখিগুলোকে খাওয়াতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে লাখোকোটি শুকরিয়া।