শুরু হচ্ছে লেখালেখি কর্মশালা

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা।

তরুণ লেখকদের লেখার জগতে আরও দক্ষ করে গড়ে তুলতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভার্চ্যুয়াল লেখালেখি কর্মশালা। এ উপলক্ষে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন।

আগামী জুলাইয়ে চার দিনে চারটি বিষয়ের ওপর আলাদা চারটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ‘কবিতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন কবি সাজ্জাদ শরিফ; ‘গল্প’ বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক; ‘ফিচার ও সংবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন; এবং ‘অনুবাদ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।

কর্মশালা অনুষ্ঠিত হবে অনলাইন জুম প্ল্যাটফর্মে। কর্মশালার তারিখ বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। সফলভাবে কর্মশালা সম্পন্নকারী লেখক বন্ধুদের নিয়ে পরবর্তী সময়ে ঢাকায় দিনব্যাপী আয়োজন করা হবে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।

কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত। ভার্চ্যুয়ালি হওয়ায় দেশের বাইরে থেকেও যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। অনলাইন নিবন্ধন ফরমে বন্ধুসভার সদস্য হলে আপনার বন্ধুসভার নাম লিখুন। আর বন্ধুসভার সদস্য না হলে নিজের পরিচয় ও ঠিকানা লিখুন। কর্মশালা কবে শুরু হবে, কোন দিন কোন ক্লাস—সব তথ্য বন্ধুসভার ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হবে।

আজই নিবন্ধন করুন। নিবন্ধন লিংক https://forms.gle/s2r1AAJkMx4MnZbJ6নিবন্ধনের শেষ সময় ৩০ জুন ২০২৬। নিবন্ধন ফি ২০০ টাকা। নিবন্ধন করতে বিকাশে পেমেন্ট করুন এই নাম্বারে ০১৯৫৫ ৫৫২০৮৮