ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে দিনাজপুর বন্ধুসভা
আজ একুশে ফেব্রুয়ারি, মাতৃভাষার জন্য আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। ভাষাশহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণে দিনাজপুর বন্ধুসভা শ্রদ্ধাভরে তাঁদের স্মরণ করেছে। শনিবার প্রভাতফেরির মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শবনম মুস্তারিন, সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক দেব রায়, বন্ধু বেলালুর রহমান, জুঁই আফরোজ, প্রাপ্তি পায়েল, বিধান রায়, শামীম আহমেদ, শুভ রামসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা