১০০ পরিবারকে ইফতারসামগ্রী দিল বন্ধুসভা জাতীয় পর্ষদ

ব্যাস নেটওয়ার্কের সৌজন্যে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরা সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন। গতকাল গাবতলীর মাজার রোডেছবি: শাকিব হাসান

পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ১০০টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। ব্যাস নেটওয়ার্কের সৌজন্যে গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর গাবতলীর মাজার রোড এলাকায় এগুলো বিতরণ করা হয়।

ইফতারসামগ্রীর মধ্যে ছিল এক কেজি করে ছোলা, ডাবলি বুট, ডাল, চিনি, তেল ও বেসন। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা এবং ব্যাস নেটওয়ার্কের পরিচালক (এইচআর অ্যান্ড অপারেশনস) আশিকুজ্জামান অভি, জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, অর্থ সম্পাদক শাকিব হাসানসহ অন্যরা।

ব্যাস নেটওয়ার্কের সৌজন্যে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরা সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেন। গতকাল গাবতলীর মাজার রোডে
ছবি: শাকিব হাসান

বন্ধুসভার এই কাজের সঙ্গে সব সময় থাকার আশাবাদ ব্যক্ত করে ব্যাস নেটওয়ার্কের পরিচালক (এইচআর অ্যান্ড অপারেশনস) আশিকুজ্জামান অভি বলেন, ‘আমরা অনেক বছর ধরেই সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য রমজানে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করে থাকি। এ বছর প্রথমবারের মতো বন্ধুসভার মাধ্যমে ইফতারসামগ্রী তাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি প্রতিবছরই আমাদের সৌজন্যে বন্ধুসভার পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মধ্যে ইফতারসামগ্রী ও ঈদের উপহার পৌঁছে দিতে পারব।’

ব্যাস নেটওয়ার্কের সহযোগিতাকে স্বাগত জানিয়ে বন্ধুসভা জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক বলেন, প্রথম আলো বন্ধুসভা প্রতিবছর দেশজুড়ে সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করে থাকে। এর আওতায় শিশুদের নতুন জামা এবং তাদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিগত বছরগুলোতে সারা দেশেই বন্ধুসভার সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেছেন। অনেক বন্ধুসভা ইফতারসামগ্রী বিতরণ করে।