হাবিপ্রবিতে বইপ্রেমীদের জন্য উৎসব, শুরু হচ্ছে ‘বইমেলা ২০২৬’
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা ২০২৬’। হাবিপ্রবি বন্ধুসভার উদ্যোগে আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে এই আয়োজন ইতিমধ্যেই সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। বন্ধুসভার সদস্যরা জানান, জ্ঞান, কল্পনা ও অনুভূতির অপূর্ব মিলনমেলায় পরিণত হবে বইমেলা। যেখানে বইয়ের মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে জানার এক অনন্য সুযোগ তৈরি হবে। এই মেলা শুধু বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হয়ে উঠবে একটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মিলনমেলা, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও পাঠকদের মধ্যে গড়ে উঠবে যোগাযোগ।
মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য স্টল বুকিং কার্যক্রম ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে ২২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী ব্যক্তিরা পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে সহজেই স্টল বুকিং সম্পন্ন করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৫২১৭০০৪৮৭ এই নম্বরে, অথবা হাবিপ্রবি বন্ধুসভার অফিশিয়াল ফেসবুক পেজে Prothomalobondhusava.hstu
প্রচার সম্পাদক, হাবিপ্রবি বন্ধুসভা