বৃক্ষ রোপণ করলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার বন্ধুরা

রাঙ্গুনিয়া বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ প্রতিপাদ্যে বৃক্ষ রোপণ করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বন্ধুসভা। উপজেলা প্রশাসনের বছরব্যাপী ৫০ হাজার চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩ জুলাই এ কর্মসূচি বাস্তবায়ন করেছেন বন্ধুসভার সদস্যরা।

এদিন উপজেলার কুলকুমাই সড়কের দুই পাশে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। বন্ধুরা জানান, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করবেন তাঁরা। একই সঙ্গে উপজেলা প্রশাসনের এ উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্টা চিকিৎসক প্রবীর খিয়াং, কৃষিবিদ সনজীব সুশীল, লেখক ও সাংবাদিক আব্বাস হোসাইন, সাংবাদিক জগলুল হুদা, বন্ধুসভার সভাপতি এম মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক মুবিন উদ্দীন, বন্ধুসভার বন্ধু জাহেদ, ইউনুছ রণি, মাস্টার হোসাইন, আরিফ, আরাফাত, রহমান প্রমুখ।

সভাপতি, রাঙ্গুনিয়া বন্ধুসভা