জাবি বন্ধুসভার ‘বন্ধু আহ্বান ২০২৬’–এ নির্বাচিত হলেন যাঁরা

জাবি বন্ধুসভার নতুন সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ
ছবি: বন্ধুসভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘বন্ধু আহ্বান ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫৩ ও ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনকে গতিশীল ও কার্যকর করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

বন্ধুরা জানান, ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে এ কার্যক্রমে ১৫২ জনের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন। বিপুল সাড়া পাওয়ায় দুই দিনব্যাপী সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এক দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি (অফলাইন) সাক্ষাৎকার গ্রহণ, এবং আরেক দিন অনলাইন প্ল্যাটফর্মে বাকি প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

সাক্ষাৎকার পর্বে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, সামাজিক কাজের প্রতি আগ্রহ, নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা মূল্যায়ন করা হয়। কার্যনির্বাহী সদস্যরা সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করেন।

জাবি বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান বলেন, বন্ধুসভা দীর্ঘদিন ধরে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আসছে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করি।

‘বন্ধু আহ্বান ২০২৬’–এর কনভেনর তাজরিন নাহারের নেতৃত্বে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে তাঁদের অভিজ্ঞতা ও আগ্রহ তুলে ধরেন।

অনলাইনেও সাক্ষাৎকার নেওয়া হয়।

বন্ধু আহ্বান ২০২৬–এ যাঁরা নির্বাচিত হয়েছেন
আশরাফুন নাহার, ইহসানুল হক, লামিয়া আক্তার, মেহেদী হাসান, তাইয়েব তালুকদার, নাফিন পারভেজ, নাফিজ আহমেদ, কৃত্তিকা রায়, কৃষ্ণা মুন্ডা, শুভ্র আচার্য, রাইয়ান তাবাসসুম, রাফিয়া আজরা, তাসকিয়া চৌধুরী, প্রত্যয় রায়, নুজহাত ফাকিদ, নাজমুল হোসেন, হাদিকা নুজহাত তালুকদার, শরাফাত শারিক, সাদনান রহমান, ইফানা ফারিন, নুরাইয়া নাফশিন, নাজিম মাহমুদ, সামিয়া নুজহাত, প্রিন্স ঢালী, মাহমুদ হাসান, এম ডি ওয়াসিফ, তাহিরা তাবাসসুম, আলফি শাহরিন, সারিতা রহমান, মিথিলা ফারজানা, নাফিসা রাজ্জাক, সুমিত কুণ্ডু, মুরাদ হাসান, শাকেরা মাহজাবিন, মরিয়ম চৌধুরী, ইত্তিসাফ লাজিম খান, তোকি তাজওয়ার, খালিদ, সীমান্ত, তাসরিফ, আরিয়ন দাস, মুশলিউর রহমান, জিন্নাতুন নূর, এনামুল হক, আবদুল্লাহ আল মাহিন, রাফিয়া তাসনিম, বুশরা, তিথি চৌধুরী, আফনান ইসলাম, আনিকা তাসনিমসহ আরও অনেকে।

চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

প্রচার সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা