ভাষাশহীদদের স্মরণে যশোর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
যশোর বন্ধুসভার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুসভার বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, বইমেলা সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক বাবুল হোসেন, বন্ধু ধীমান আল হামি, আয়েশা ইসলাম, নূরনবীসহ অন্য বন্ধুরা।