ত্যাগের আহ্বানে শরীয়তপুর বন্ধুসভার ইফতার
রমজান সিয়াম সাধনের মাস। এই মাস মুসলমানদের জন্য খুবই ফজিলতপূর্ণ। প্রতিবছরের মতো এবারও বন্ধুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে শরীয়তপুর বন্ধুসভা। ১০ মার্চ প্রথম আলো শরীয়তপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে শরীয়তপুর বন্ধুসভার ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর নাম ঘোষণা করা হয়। ঘোষণা করেন প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সত্যজিৎ ঘোষ।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক তামিম হোসেন। নবনির্বাচিত সভাপতি বলেন, ‘শরীয়তপুর বন্ধুসভার নতুন কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্বাচন করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন ও পুরোনো কমিটির সবার সহযোগিতা নিয়ে আমরা শরীয়তপুরে বন্ধুসভার কার্যক্রমকে আরও বেগবান করতে চাই।’
উপদেষ্টা নাজমুল হক বলেন, ‘এবারও আমরা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করব। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দেব।’
প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ভেন্যু ও সময় নিয়ে আলোচনা করেন। এ সময় ডেইলি স্টারের শরীয়তপুর-মাদারীপুর প্রতিনিধি, বন্ধুসভার বন্ধু জাহিদ হাসানসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা, শরীয়তপুর বন্ধুসভা