রঙিন জামা পেয়ে ঈদের হাসি শিশুদের

কুষ্টিয়া বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে কুষ্টিয়া বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৩ মার্চ বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মুক্তমঞ্চ প্রাঙ্গণে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের রঙিন জামা উপহার দেন বন্ধুরা।

নতুন জামা পেয়ে খুশি হয়ে সাথী আক্তার (১৩) বলে, ‘আমি নতুন জামা পেয়ে খুব খুশি।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন, কুষ্টিয়া সিটি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান এবং কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাস।

শিশুদের বই উপহার দেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা সরওয়ার মুর্শেদ রতন
ছবি: বন্ধুসভা

শিশুদের অভিভাবকদের উদ্দেশে অধ্যাপক সরওয়ার মুর্শেদ রতন বলেন, ‘শিশুরাই আগামী দিনের আলো। এই আলো বিকশিত করতে অবশ্যই বিদ্যালয়ে পাঠাতে হবে। তাদের লেখাপড়া নিশ্চিত করতে হবে।’ এ সময় তিনি শিশুদের তাঁর রচিত বই ‘রতনপুর নয় তো দূর’ উপহার দেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও তিলোত্তমা বিশ্বাস, দপ্তর সম্পাদক রাসেল প্রমাণিক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাজ্জাদ হুসাইনসহ অন্যরা।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা