নড়াইল বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নড়াইল বন্ধুসভার বৃক্ষরোপণছবি: বন্ধুসভা

‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার আশপাশে বৃক্ষ রোপণ করেছে নড়াইল বন্ধুসভা। ১৭ জুন বিকেল ও ১৮ জুন সকালে এই কর্মসূচি পালন করা হয়।

১৭ জুন বিকেলে বন্ধুরা নড়াইলের বিভিন্ন স্থানে ও রাস্তার আশপাশে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেন। পাশাপাশি পূর্ববর্তী বছরগুলোতে রোপণ করা গাছগুলোর পরিচর্যা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় স্থানীয় মানুষেরাও এই কর্মসূচিতে অংশ নেন।

শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নড়াইল বন্ধুসভার বৃক্ষরোপণ।

কয়েকজন নবীন বন্ধুও এসেছিলেন। তাঁদের গাছ রোপণের নির্ধারিত স্থানগুলো দেখিয়ে দেওয়া হয়, যাতে তাঁরা ভবিষ্যতে গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে ভূমিকা রাখতে পারেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দ্বিতীয় ধাপে শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সভাপতি, নড়াইল বন্ধুসভা