উচ্চশিক্ষা ও গবেষণার প্রস্তুতি, দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ সেমিনার করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম গুগল মিটে এটি অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে যুক্ত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, গবেষণার ক্ষেত্র নির্বাচন, একাডেমিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।
শিক্ষার্থীরা জানান, উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্ন, সংশয় ও কৌতূহল ছিল। আলোচকের বক্তব্য ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাঁরা উচ্চশিক্ষার প্রস্তুতি, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বাস্তব ও প্রয়োজনীয় ধারণা পেয়েছেন।
সেমিনার সঞ্চালনা করেন গোবিপ্রবি বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং উচ্চশিক্ষা ও গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা