নজরুলজয়ন্তী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬
প্রথম আলো বন্ধুসভা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতার জন্য দেশ ও দেশের বাইরের সব বন্ধুসভা ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে কবিতা আবৃত্তির ভিডিও আহ্বান করছে।
প্রতিযোগিতার জন্য প্রেরিত ভিডিও মূল্যায়ন শেষে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আরও পাঁচজনকে বিশেষ সনদ প্রদান করা হবে।
আবৃত্তির বিষয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেকোনো একটি নির্বাচিত কবিতা
নিয়মাবলি:
—একজন প্রতিযোগী নির্বাচিত একটিমাত্র কবিতাই আবৃত্তি করে পাঠাতে পারবেন।
* আবৃত্তির সময় কবিতার অন্তর্নিহিত ভাব, ছন্দ, শব্দচয়ন ও উচ্চারণের বিষয়ে মনোযোগী হতে হবে।
* সর্বনিম্ন ২ মিনিট থেকে সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে নির্বাচিত কবিতা আবৃত্তির ভিডিও রেকর্ড করে গুগল ড্রাইভে সংযুক্ত করে প্রদত্ত ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।
* ড্রাইভের লিংকটি পাবলিক অথবা এনিওয়ান উইথ দ্য লিংক অ্যাকসেস পারমিশনসহ পাঠাতে হবে।
* ভিডিও ধারণের শুরুতেই প্রতিযোগীর নাম, বয়স, অধ্যয়নরত শ্রেণি/পেশা, জেলা ও বন্ধুসভার নাম উল্লেখ করতে হবে।
* ভিডিও ওয়াইড ফ্রেমে (হরাইজন্টাল বা আড়াআড়ি) ধারণ করতে হবে।
* কোলাহলমুক্ত, নীরব ও পর্যাপ্ত আলোযুক্ত স্থানে ভিডিও ধারণ করতে হবে।
* ই–মেইল বা ড্রাইভের ডেসক্রিপশন অংশে প্রতিযোগীর নাম_অধ্যয়নরত শ্রেণি/পেশা_জেলা_বন্ধুসভার নাম_মুঠোফোন নম্বর অবশ্যই লিখতে হবে।
* ভিডিও পাঠানোর শেষ সময় ২৫ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
* পরবর্তী সময়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে।
ই-মেইল: [email protected]
প্রয়োজনে: ০১৯৫৫–৫৫২০৮৮ ( দুপুর ১২ থেকে রাত ৯টা)
#competition #bondhushava