বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘নৌকাডুবি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ৮ মে বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
‘নৌকাডুবি’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কালজয়ী উপন্যাস, যা ১৯০৬ সালে প্রকাশিত হয়। এটি তাঁর চতুর্থ উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র রমেশ, কমলা, নলিনাক্ষ ও হেমনলীনি। উপন্যাসটি বিংশ শতাব্দীর সামাজিক প্রেক্ষাপটে রচিত। রমেশ তার সদ্য বিবাহিত বধূ কমলাকে নিয়ে নৌকাপথে বাড়ি ফেরার পথে কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হয়। মাঝনদীতে নৌকাডুবি ঘটে; তারপর নানা ঘটনার আবহে বদলাতে থাকে গল্পের মোড়। উপন্যাসটি শেষ হয় দুর্দান্ত একটি ক্লাইমেক্সের মাধ্যমে।
পাঠ পর্যালোচনায় বন্ধু শেখ ফয়সাল আহমেদ বলেন, উপন্যাসটি ভালোবাসা ও অপেক্ষার এক অদ্ভুত সেতুবন্ধন তৈরি করে।
লেখক সম্পর্কে বন্ধু সুমন দাস বলেন, কবিগুরু সব ঋতুতে, সব অনুভবে নতুন ও শাশ্বত।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, সূবর্ণা দেব, সমরজিত হালদার, রেজাউল হক, ধীমহি ধৃতি, সুমন দাস, অম্লান রায়, শুভ তালুকদারসহ অনেকে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা