শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ নিয়ে পাঠচক্র

চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রছবি: বন্ধুসভা

কথাসাহিত্যিক শওকত ওসমানের কালজয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’। ১৯৬২ সালে এটি প্রকাশিত হয়। বইটিতে লেখক একজন ক্রীতদাসের হাসির মাধ্যমে তৎকালীন স্বৈরশাসনের নিষ্ঠুরতা, শোষণ ও মানবিক মর্যাদাহানির চিত্র তুলে ধরেন। উপন্যাসটি হাবশি গোলাম তাতারী ও আর্মেনীয় বাঁদি মেহেরজানের ভালোবাসাকে কেন্দ্র করে এগিয়ে চলে। এর মাধ্যমে মানুষের স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শাসকদের ক্ষমতাকে কেন্দ্র গড়ে ওঠা অহংকার ও তার ফলাফল ফুটে ওঠে।

বইটিকে কেন্দ্র করে নতুন বছরের প্রথম ‘হিরণ্ময় কথকতা সিরিজ’ পাঠচক্রের আয়োজন করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ২৪ জানুয়ারি চট্টগ্রাম বন্ধুসভার অফিসে এটি অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। তিনি বইটির শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু কামরান চৌধুরী, শান্ত বড়ুয়া, মাসুদ রানা, আতিয়া ফাইজা, স্বস্তিকা সেনগুপ্ত, ইফফাত তাওসিয়াত, আবদুল্লাহ আল মাহিয়ানসহ অন্য বন্ধুরা।

ম্যাগাজিন সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা