বাংলা নববর্ষ বরণে কাতার বন্ধুসভার উদ্যোগ

দোহার আল মুনতাজা পার্কে কাতার বন্ধুসভার বাংলা নববর্ষ বরণছবি: বন্ধুসভা

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দোহায় এক প্রাণবন্ত আড্ডা ও পাঠচক্রের আসর করেছে কাতার বন্ধুসভা। ১৭ এপ্রিল দোহার আল মুনতাজা পার্কে এটি অনুষ্ঠিত হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর এক মিনিট বাংলায় কথা বলার চর্চা, মুক্ত আড্ডা, পাঠচক্র এবং উপহার বিতরণের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। পাঠচক্রে আলোচনা করা হয় কাতার বন্ধুসভার উপদেষ্টা তামিম রায়হান অনূদিত বই ‘বৈরিতা নয় বন্ধুত্ব’।

কাতার বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বাংলা ভাষা চর্চায় উৎসাহ দিতে এক মিনিট বাংলায় কথা বলা পর্বে অংশগ্রহণ করেন উপস্থিত বন্ধুরা। এর মধ্যে নতুন তিনজন বন্ধুকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কাতার বন্ধুসভার ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়। সবশেষে চা–চক্রের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাজিদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, বইমেলা সম্পাদক শরিফ হোসাইন, বন্ধু আবদুল আল নোমান, মোহাম্মদ জাকারিয়া, মাসুম আহমেদ ও তামিমসহ অন্যরা।

সাধারণ সম্পাদক, কাতার বন্ধুসভা