এসএসসি ও সমমনা পরীক্ষা ২০২৬–এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রথম আলো ও শিখো। ৬ অক্টোবর সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মো. সোহেল হাসান বলেন, ‘জিপিএ-৫ তোমাদের জীবনের একটি মাইলফলক, শেষ গন্তব্য নয়।’ ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।’ তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গোবিপ্রবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। বাস্তবায়নে সহযোগিতা করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ জেলা বন্ধুসভার বন্ধুরা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শাহরিয়া আহনাফ, সাধারণ সম্পাদক আল-আমীন শেখ, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মেহেরাব হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আফিফা ঐশী, সাংস্কৃতিক সম্পাদক আকাশ রায় ও বন্ধু স্মৃতি রানীসহ বন্ধুসভার অন্য বন্ধুরা
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা