বৈশাখী শোভাযাত্রায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

চাঁদপুর বন্ধুসভার বৈশাখী শোভাযাত্রাছবি: বন্ধুসভা

বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন করেছে চাঁদপুর বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৪ এপ্রিল জেলা প্রশাসক আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বন্ধুসভার সদস্যরা।

চাঁদপুর বন্ধুসভার বন্ধুদের একাংশ
ছবি: বন্ধুসভা

শোভাযাত্রাটি জেলা শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে প্রেসক্লাবের পেছনের মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক আইনজীবী ইখতিয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজসহ অন্য সদস্যরা।