নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘চারমূর্তি’ বই নিয়ে পাঠের আসর

সিলেট বন্ধুসভার পাঠের আসরছবি: রেজাউল হক

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনের প্রথম ভাগ কাটে অবিভক্ত বাংলার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে। তাঁর পৈতৃক নিবাস বরিশালের বাসুদেব পাড়া গ্রামে। তিনি দিনাজপুর জিলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ ও বরিশালের ব্রজেন্দ্র কলেজে পড়াশোনা করেছেন। পরে উচ্চতর শিক্ষার জন্য ১৯৪১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সেখানেই স্থায়ী হন। ছোটদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র ‘টেনি দা’ তুমুল জনপ্রিয়। ‘টেনি দা’ সিরিজেরই একটি বই ‘চারমূর্তি’।

৪ ফেব্রুয়ারি ছিল নায়ারণ গঙ্গোপাধ্যায়ের ১০৯তম জন্মদিবস। এ উপলক্ষে ৬ ফেব্রুয়ারি তাঁর সৃষ্টি ‘চারমূর্তি’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বই পর্যালোচনায় বন্ধু মাহবুব হোসাইন বলেন, বইটি শহুরে কিশোরদের রম্যরস ও বন্ধুত্বকে দারুণভাবে ফুটিয়ে তোলে।

বন্ধু আইনুল হক বলেন, ‘বইটি আমাকে জীবনের পিছনের অংশে নিয়ে গেছে।’

পাঠচক্রে উপস্থিত ছিলেন সভাপতি দেব রায় সৌমেন, সহসভাপতি সমীর বৈষ্ণব, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপমা দাস ও সমরজিৎ হালদার, কার্যনির্বাহী সদস্য রেজাউল হক, দপ্তর সম্পাদক সাজন বিশ্বাস, বইমেলা সম্পাদক সৌম্য মন্ডল, প্রশিক্ষণ সম্পাদক মাহবুব হোসাইন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আইনুল হক, ম্যাগাজিন সম্পাদক প্রণব চৌধুরীসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা