গোপালগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সভা

সভা শেষে গোপালগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক সভা করেছে গোপালগঞ্জ বন্ধুসভা। ২৯ এপ্রিল বন্ধুসভার উপদেষ্টা সম্রাট হাজরার নৃত্য একাডেমি ঘুঙুর নৃত্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সভায় নতুন বন্ধু সংগ্রহ ও সম্প্রীতির ট্যুর নিয়ে আলোচনা করা হয়।

ঘুঙুর নৃত্যালয়ে একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনা
ছবি: বন্ধুসভা

একই দিন ছিল আন্তর্জাতিক নৃত্য দিবস। সন্ধ্যায় ঘুঙুর নৃত্যালয়ে এক সাংস্কৃতিক পরিবেশনা ছিল। সভা শেষে বন্ধুরা সেই পরিবেশনা উপভোগ করেন। একাডেমির নৃত্যশিল্পীদের তাল–লয় ও ঘুঙুরের শব্দে ভরে ওঠে সাংস্কৃতিক সন্ধ্যার এই আয়োজন।

এ সময় গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি ফারদুল্লাহ লস্কর সব নৃত্যশিল্পীকে আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা জানান।