মিজানুর রহমান রচিত ‘সাতক্ষীরার প্রত্নকীর্তি’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১০ এপ্রিল বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতেই সহসভাপতি রাহাতুল ইসলাম বইটির প্রেক্ষাপট, লেখকের উদ্দেশ্য এবং সাতক্ষীরার প্রত্ন–ঐতিহ্যের সার্বিক গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন। এরপর বইটির বিভিন্ন অধ্যায় থেকে অংশবিশেষ পাঠ এবং প্রতিটি অংশ নিয়ে অংশগ্রহণকারীরা তাঁদের নিজস্ব ভাবনা ও বিশ্লেষণ তুলে ধরেন।
আলোচনায় উঠে আসে সাতক্ষীরার প্রাচীন স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থানের বৈশিষ্ট্য এবং সেগুলোর বর্তমান অবস্থা। বিশেষ করে বিভিন্ন প্রাচীন মসজিদ, মন্দির, দালানকোঠা ও স্থাপত্য নিদর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলাপ হয়।
উপদেষ্টা জাহিদা জাহান বলেন, ‘এ ধরনের বই আমাদের স্থানীয় ইতিহাসকে নতুনভাবে জানতে সহায়তা এবং নিজস্ব শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করে।’ তিনি আরও বলেন, বর্তমানে প্রযুক্তিনির্ভর সময়ে তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অজ্ঞ। তাই এমন আয়োজন তাদের মধ্যে ইতিহাসচর্চার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন প্রথম আলো সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাবেক সভাপতি মরিয়ম কেয়া, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদীপ্ত দেবনাথ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও হোসেন আলী, বন্ধু ইসমাইল হোসেন, মাশরাফি, শাহরিয়ার প্রমুখ।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা