মাতৃভাষা দিবসে রাবি বন্ধুসভার কুইজ প্রতিযোগিতা
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘বাংলা ভাষা ও ভাষা আন্দোলন’। যেখানে ভাষা আন্দোলনের ইতিহাস, ১৯৫২ সালের ঘটনা ও বাংলা ভাষার গুরুত্ব–সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরা ইনাম, দ্বিতীয় স্থান জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক পুষ্পিতা দাশ এবং তৃতীয় স্থান অর্জন করেন ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উপদেষ্টা তুহিনুজ্জামান বলেন, ‘এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বেশি হবে বলে আশা করি।’
সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের আঞ্চলিক ভাষাসহ বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।’
সভাপতি সুইটি রাণী বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা রিয়াদ খান, সহসভাপতি আররাফি সিরাজী ও মোহাম্মদ রায়হান, সাধারণ সম্পাদক বাঁধন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাইম হাসান, বন্ধু কামাল হোসাইন, মৃদুল কান্তি ও নিবেদিতা ঊর্মি।
সভাপতি, রাবি বন্ধুসভা