ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় গোবিপ্রবি বন্ধুসভার বিশেষ উদ্যোগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করেন বন্ধুসভার সদস্যরাছবি: বন্ধুসভা

শনিবার অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরীক্ষার দিন মানেই শিক্ষার্থীদের মনে চাপ, অস্থিরতা ও অস্বস্তির এক মিশ্র অনুভূতি। কোথায় বসবে, পরীক্ষার কেন্দ্র কেমন হবে—এসব বিষয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক উভয়েই দুশ্চিন্তায় থাকেন।

এই দুশ্চিন্তার মধ্যে কিছুটা স্বস্তি দিতে গোবিপ্রবি বন্ধুসভা বিশেষ উদ্যোগ নিয়েছে। পরীক্ষার্থীদের জন্য পানি ও গ্লুকোজ সরবরাহ করেন বন্ধুসভার সদস্যরা।

গোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাজমুল আহসান কার্যক্রম পরিদর্শন করেন এবং বন্ধুসভার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। এ ছাড়া কার্যক্রমে বন্ধুসভার সহসভাপতি উৎসব প্রধান, সাধারণ সম্পাদক আল-আমীন শেখ, সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহাসহ অন্যান্য সম্পাদক, কার্যনির্বাহী সদস্য ও নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গোবিপ্রবি বন্ধুসভার সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘পরীক্ষা শুধু জ্ঞান যাচাইয়ের নয়, এটি মানসিক শক্তিরও পরীক্ষা। আমরা চাই শিক্ষার্থীরা যেন কিছুটা স্বস্তি পায় এবং নিজেদের একা না ভাবে—এই ছোট আয়োজন সেই চেষ্টারই অংশ।’

পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা