সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতারি বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ইফতারি বিতরণছবি: বন্ধুসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া শিশু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার ও আশপাশের এলাকায় এগুলো বিতরণ করেন বন্ধুরা।

বন্ধুরা বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উদ্যোগে ইফতারি বিতরণ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন, সভাপতি নুসরাত জাহান, সাধারণ সম্পাদক তারেক হাসান, সহসভাপতি নাহিন জামান সিদ্দিকী, প্রচার সম্পাদক মোসা. হ্যাপী ও সাংস্কৃতিক সম্পাদক তাজিন হাসান।

স্থানীয় মানুষ ও শিশুদের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই শিক্ষার্থীদের এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

সাধারণ সম্পাদক, জবি বন্ধুসভা