কাজের মূল্যায়ন, নতুন পরিকল্পনা রংপুর বন্ধুসভার
সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা করেছে রংপুর বন্ধুসভা। ১০ অক্টোবর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।
সভায় ভালো কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন, পরবর্তী কমিটি গঠন এবং শিখো–প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ ও প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর কার্যক্রম মূল্যায়ন নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়েও মতবিনিময় করেন বন্ধুরা।
সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আলতাফ হোসাইন, ফটোসাংবাদিক মঈনুল ইসলাম, রংপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহসভাপতি হৃত্বিক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন, বৈশাখী রানীসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা