‘গহীনে শঙ্খচিল’ কাব্যগ্রন্থ নিয়ে পাঠচক্রের আসর

কুষ্টিয়া বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাসের কাব্যগ্রন্থ ‘গহীনে শঙ্খচিল’ নিয়ে পাঠচক্রের আসর করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ৯ এপ্রিল বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়। এতে কবি নিজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পাঠচক্রে বন্ধুরা ‘গহীনে শঙ্খচিল’ কাব্যগ্রন্থ থেকে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন এবং কবির কাছ থেকে তাঁর সৃষ্টিকর্মের পেছনের অনুপ্রেরণা ও গল্প শোনার সুযোগ পান। পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও কাব্যময়।

প্রথম আলো আঞ্চলিক বিজ্ঞাপন ব্যবস্থাপক ও কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা রহুল আমিন রাহুল আবৃত্তি করেন ‘কি লাভ বলো যুদ্ধ কর’, সভাপতি জসিম উদ্দিন আবৃত্তি করেন ‘গহীনে শঙ্খচিল’ ও ‘প্রতিদান’ কবিতা। যুগ্ম সাধারণ সম্পাদক তিলোত্তমা বিশ্বাস আবৃত্তি করেন ‘উল্টো পানে’, বন্ধু রায়ানা তাবাসসুম ‘শখ’, এ্যাথেনা আশরাফ ‘ভালোবাসে মানে’ এবং বন্ধু সিহাব উদ্দিন ‘পেটের দায়ে’ কবিতা আবৃত্তি করেন।

‘গহীনে শঙ্খচিল’ কাব্যগ্রন্থ উপহার
ছবি: বন্ধুসভা

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান আবৃত্তি করেন ‘প্রথম প্রেম’। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কবি তুলিকা বিশ্বাস নিজেই আবৃত্তি করেন তাঁর কবিতা ‘খুব জানতে ইচ্ছা করে’। শেষে কবি তুলিকা বিশ্বাস তাঁর লেখা ‘গহীনে শঙ্খচিল’ কাব্যগ্রন্থ উপহার দেন কুষ্টিয়া বন্ধুসভাকে।

পাঠচক্রে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক রাসেল প্রামাণিক, বন্ধু আয়শাতুস সাদিয়া, সুমনা শারমিনসহ আরও অনেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া বন্ধুসভা