নারায়ণগঞ্জ বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক উপলক্ষে নারায়ণগঞ্জ বন্ধুসভার বিশেষ সভা ও পিঠা উৎসবছবি: বন্ধুসভা

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক উপলক্ষে বিশেষ সভা ও পিঠা উৎসব করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। গত ৩০ জানুয়ারি সকালে প্রথম আলো নারায়ণগঞ্জ অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ইমরান নাজিরের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে সভার সূচনা হয়। এরপর নতুন কমিটির সদস্যরা একে একে নিজের পরিচয় দেন। এ সময় সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন সাবেক সভাপতিরা।

সভায় বন্ধুরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন এবং কীভাবে বন্ধুসভাকে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। অতিথিরা বলেন, তরুণেরাই সংগঠনের মূল চাবিকাঠি। তাঁদের দ্বারাই যেকোনো সংগঠন এগিয়ে যায়। নারায়ণগঞ্জ বন্ধুসভাও তারুণ্যনির্ভর শক্তি নিয়ে এগিয়ে যাবে।

কার্যনির্বাহী কমিটি ২০২৬–এর অভিষেক উপলক্ষে নারায়ণগঞ্জ বন্ধুসভার বিশেষ সভা ও পিঠা উৎসব।

সভাপতি সাব্বির আল ফাহাদ বলেন, বন্ধুসভা হচ্ছে একটি চলন্ত ট্রেন। এই ট্রেনে একদল উঠবে, আরেক দল নেমে যাবে; কিন্তু বন্ধুসভার কাজ চলমান থাকবে। শুধু যাত্রী নতুন আসবে–যাবে। তাই এখান থেকে নতুনদের অনেক জ্ঞান আহরণ করে নিয়ে যাওয়ার সুযোগ আছে। সেই সুযোগ তৈরি করে দিচ্ছে বন্ধুসভা।

শেষে বিভিন্ন ধরনের শীতের পিঠার স্বাদ আস্বাদন করেন সবাই। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাসেল আদিত্য, উজ্জ্বল উচ্ছ্বাস, কাজী তানভীর হাসানসহ নতুন কমিটির সব সদস্য, নতুন ও পুরোনো অনেক বন্ধু।

প্রচার সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা