সান্ধ্য আড্ডায় সাহিত্যচর্চা

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাহিত্য আড্ডাছবি: বন্ধুসভা

সান্ধ্য আড্ডায় সাহিত্যচর্চা করেছেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। ২১ জানুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। এ সময় বন্ধুরা সাহিত্যের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গল্প ও গান পরিবেশন করেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু আসেফ উৎস। ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি গেয়ে শোনান বন্ধু রাকিবুল হাসান। গল্প শোনান সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, কৌতুক পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান। নানাবিধি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সভাপতি আরাফাত মিলেনিয়াম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, অর্থ সম্পাদক আলীউজামান নূর, বন্ধু মুসফিক মাহদি, সৈয়দ আমিরুল মোমেনীন, শাহরিয়ার আলমসহ অন্য বন্ধুরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা