ভালো কাজের ধারা অব্যাহত রাখতে খুলনা বন্ধুসভার প্রস্তুতি

খুলনা বন্ধুসভার সাংগঠনিক বৈঠকছবি: বন্ধুসভা

বিগত সময়ে অনুষ্ঠিত হওয়া কর্মসূচির পর্যালোচনা ও আসন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সাংগঠনিক বৈঠক করেছে খুলনা বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় বৈঠকে ভাঁজপত্র প্রকাশনা, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কার্যক্রম বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির নানা বিষয় আলোচনায় উঠে আসে।

সহসভাপতি হাফিজুর রহমান বলেন, সবার সম্মিলিত প্রয়াসে আগামীর কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠবে। প্রতিবছর বন্ধুরা ভালো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রেখে বন্ধুসভার প্রত্যেক সদস্য মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সভাপতি স্বর্ণকমল রায়, সহসভাপতি দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মিয়া, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, কার্যনির্বাহী সদস্য ফারিহা ঝিলাম, বন্ধু কেয়া মনি, সাদিয়া আক্তার, পারভিন আক্তারসহ অনেকে।