জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ

জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ


‘একজন বন্ধু দুটি গাছ’ স্লোগান নিয়ে গতকাল প্রথম আলো জামালপুর বন্ধুসভার বন্ধুরা বৃক্ষরোপণ করেন এবং স্কুলশিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করেন। প্রথমে বন্ধুরা জামালপুর হর্টিকালচার থেকে বিভিন্ন জাতের মোট ৭০টি গাছের চারা সংগ্রহ করেন। এসব গাছের মধ্যে অন্যতম ছিল ফলদ ও ভেষজ।

জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ


বেলা ১১টায় ইজ্জাতুন নেছা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হন এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেন। এরপর দুপুর ১২টায় ৮ নম্বর সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেন বন্ধুরা। দুটি বিদ্যালয়ে বৃক্ষরোপণের পর উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। এই চারা গাছ পেয়ে তারা খুব খুশি হয়।
কর্মসূচির সময় দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। তাঁরা বন্ধুসভার এমন ভালো উদ্যোগকে সাধুবাদ জানান।

জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ
জামালপুর বন্ধুসভার বৃক্ষরোপণ


আরও উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাসরীন সুলতানা, সেরাজুম মুনিরা জায়ানা, সাধারণ সম্পাদক সিফাত আব্দুল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাদী, অর্থ সম্পাদক মোহাইমিনুল ইসলাম আকাশ, নারীবিষয়ক সম্পাদক শারমিন বিথী এবং বন্ধু অপূর্ব, রবি, মিথিলাসহ আরও অনেকে।

সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা